ইরানি ড্রোন হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এ উদ্দেশ্যে ২০০ জনের বেশি ইউক্রেনীয় সামরিক বিশেষজ্ঞকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। একই সময়ে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সহযোগিতা আরও জোরদার করা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের অভিযোগ, রাশিয়া ইরানকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনার স্যাটেলাইট নজরদারি-সংক্রান্ত তথ্যও সরবরাহ করছে, যা উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।


Comments
Post a Comment